করলার ঝোল

 

করলার ঝোল স্বাস্থের জন্য উপকারি

প্রয়োজনীয় উপকরণ:
১. আধা পুয়া করলা তার সমপরিমান আলু
২. লবণ
৩. পিঁয়াজ
৪. হলুদ
৫. আদা বাটা
(আদা গুরা বা আদা বেটে নিতে হবে)
৬. জিরা বাটা
৭. রসুন বাটা
৮. মরিচের গুড়া
৯. বারসাজের গুড়া
১০. তেল

করলার ঝোল রান্না করার নিয়ম:
১.করলা ও আলু গুলো কুচি কুচি করে কেটে নিতে হবে।
২.করলা ও আলু গুলো ধুয়ে তেল বাদে পরিমান মতো প্রয়োজনীয় উপকরণ গুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে।
৩.পরিমান মতো পানি দিতে হবে।
৪.এবার চুলায় চাপাতে হবে।
৫.সিদ্ধ হয়ে গেলে ঝোল অন্য পাত্রে ঢেলে নিতে হবে।
৬.তারপর আলু ও করলা ঘেটে নিতে হবে।
৭.পাত্রের ঝোল আলু ও করলা ভিতর আবার ঢেলে দিতে হবে।
৮.এবার কিছুক্ষণ জ্বাল দিতে হবে।
৯.অন্য কড়াইতে তেল দিয়ে পিঁয়াজ হালকা ভেজে বারসাজের গুড়া দিয়ে একটু নেড়ে করলার ঝোলের ভিতর ঢেলে দিতে হবে।
১০.এবার একটু নেড়েচেড়ে অন্য পাত্রে ঢেলে পরিবেশন করতে হবে।

করলা ঝোলের উপকারিতা:
মুখের রুচি বারে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ