করলা ভর্তা

 


সুস্বাদু মুখোরোচক খাবার করলা ভর্তা যদিও একটু তেতো কিন্তু অনেক উপকার রয়েছে।

প্রয়োজনীয় উপকরণ:-

১.এক পুয়া করলা কুচি
২.কাঁচা মরিজ কুচি ৪-৫ টা
৩.পিয়াজ কুচি ইচ্ছা মতো
৪.লবণ পরিমান মতো
৫.সয়াবিন তেল পরিমান মতো
৬.হলুদ এক চিমটা

করলা ভর্তা রান্না করার নিয়ম:
১.করাইতে অল্প তেল ও লবণ দিয়ে করলা ভেজে নিতে হবে।
২.ভেজে নেওয়া করলা মিলন করে বেটে নিতে হবে।
৩.আবার করাইতে পরিমান মতো তেল দিয়ে পিঁয়াজ ও মরিজের কুচিগুলো দিয়ে দিতে হবে। এগুলো ভাজা ভজা হলে এক চিমটা হলুদ ও পরিমান মতো লবণ দিতে হবে।
৪.এবার একটু নেড়ে বেটে রাখা করলা ঢেলে দিতে হবে।
৫.দুই এক মিনিট নেরেচেড়ে করলা ভর্তা পাত্রে ঢেলে নিতে হবে।
৬.এবার নিজের ইচ্ছা মতোন সাজিয়ে পরিবেশন করতে হবে।

করলা ভর্তার উপকারিতা:
১.করলা ভর্তা মুখের রুচি বাড়ায়।
২.করলা ভর্তা করে সহজে মানুষের মন জয় করা যায়।
৩.করলার ভর্তা করতে অল্প সময় লাগে।
৪.করলা ভর্তা রান্না করা খুব সহজ।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ