ওযু করার নিয়ম | ওযু করার সঠিক নিয়ম

ওযু অর্থ পবিত্রা। পবিত্র পানি দিয়ে শারঈ পদ্ধতিতে হাত, মুখ, পা ধৌত করা এবং (ভিজা হাতে) মাথা মাসাহ করাকে ‌‌‌ওযু বলে।

 (১) প্রথমে মনে-মনে ওযুর নিয়ত করা। [মিশকাত,হা/১]

(২) বিসমিল্লাবলা বলে ওযু শুরু করা।[আবুদাউদ,হা/১০১-০২]

(৩) ডান হাতে পানি নিয়ে উভয় হাতের কব্জি সহ ধৈতকরা ও আঙ্গুল সমুহ ভাল ভাবে খিলাল করা।


(৪) ডান হাতে পানি নিয়ে মুখে ও নাকে দিবে এবং ভালভাবে কুলি করবে ও নাক পরিস্কার করবে। প্রয়োজনে নতুন পানিনিয়ে নাকে দিবে এবং বাম হাত দিয়ে ভালভাবে নাক ঝাড়বে।

(৫) কপলের উপরি ভাগ থেকে দুই কানের লতি দিয়ে থুৎনীর নিচ পর্যন্ত পুরো মুখমন্ডল ধৌত করা ও দাড়ি খিলাল করা। এজন্য এক অঞ্জরি পানি নিয়ে থুৎনির নিচে দিবে।

(৬) প্রথমে ডান ও পরে বাম হাতের কনুই সহ ধৌত করতে


(৭) পানি নিয়ে [মিসকাত,হা/৪১৫]দুই হাতের ভিজা আংগুলগুলী দ্বারা মাথার অগ্রভাগ হতে পিছনের শেষ পর্যন্ত এবং পির্যন্ত এবং পিছন হতে সম্মুখে বুলিয়ে একবার পুরো মাথা মাসাহ করবে। একই ভিজা হাতের শাহাদাত আংগুল দিয়ে কানের ভিতর অংশে ও বুডো আংগুল দিয়ে পিছন অংশে মাসাহ করবে।

(৮) ডান ও বাম পায়ের টাকনু সহ ভালভাবে ধৌত করা। এবং বাম হাতের আংগুল দিয়ে পয়ের আংগুল সমুহ খিলাল করবে।

(৯) ওযু শেষে বাম হাতে সামান্ন পানি নিয়ে রজ্জাস্থান বরাবর  ছিটিয়ে দিবে। এবং ওযুর দোয়া পড়বে।এটা [আবুদাউদ,হা/৩২-৩৩] লিখা আছে।

ওযুর দোয়া দেখতে ক্লিক করুন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ