আরবি: وَالْعَادِيَاتِ ضَبْحًا
উচ্চারণ: ওয়াল ‘আ-দিয়া-তি দাবহা-।
বাংলা অর্থ: শপথ উর্ধ্বশ্বাসে চলমান অশ্বসমূহের,
আরবি: فَالْمُورِيَاتِ قَدْحًا
উচ্চারণ: ফাল মূরিয়া-তি কাদহা-।
বাংলা অর্থ: অতঃপর ক্ষুরাঘাতে অগ্নিবিচ্ছুরক অশ্বসমূহের
আরবি: فَالْمُغِيرَاتِ صُبْحًا
উচ্চারণ: ফাল মুগীরা-তি সুবহা-।
বাংলা অর্থ: অতঃপর প্রভাতকালে আক্রমণকারী অশ্বসমূহের
আরবি: فَأَثَرْنَ بِهِ نَقْعًا
উচ্চারণ: ফাআছারনা বিহী নাক‘আ-।
বাংলা অর্থ: ও যারা সে সময়ে ধুলি উৎক্ষিপ্ত করে
আরবি: فَوَسَطْنَ بِهِ جَمْعًا
উচ্চারণ: ফাওয়াছাতানা বিহী জাম‘আ-।
বাংলা অর্থ: অতঃপর যারা শক্রদলের অভ্যন্তরে ঢুকে পড়ে-
আরবি: إِنَّ الْإِنسَانَ لِرَبِّهِ لَكَنُودٌ
উচ্চারণ: ইন্নাল ইনছা-না লিরাব্বিহী লাকানূদ।
বাংলা অর্থ: নিশ্চয় মানুষ তার পালনকর্তার প্রতি অকৃতজ্ঞ।
আরবি: وَإِنَّهُ عَلَىٰ ذَٰلِكَ لَشَهِيدٌ
উচ্চারণ: ওয়া ইন্নাহূ‘আলা-যা-লিকা লাশাহীদ।
বাংলা অর্থ: এবং সে অবশ্য এ বিষয়ে অবহিত
আরবি: وَإِنَّهُ لِحُبِّ الْخَيْرِ لَشَدِيدٌ
উচ্চারণ: ওয়া ইন্নাহূলিহুব্বিল খাইরি লাশাদীদ।
বাংলা অর্থ: এবং সে নিশ্চিতই ধন-সম্পদের ভালবাসায় মত্ত।
আরবি: أَفَلَا يَعْلَمُ إِذَا بُعْثِرَ مَا فِي الْقُبُورِ
উচ্চারণ: আফালা-ইয়া‘লামুইযা-বু‘ছিরা মা-ফিল কুবূর।
বাংলা অর্থ: সে কি জানে না, যখন কবরে যা আছে, তা উত্থিত হবে
আরবি: وَحُصِّلَ مَا فِي الصُّدُورِ
উচ্চারণ: ওয়া হুসসিলা মা-ফিসসুদূর,
বাংলা অর্থ: এবং অন্তরে যা আছে, তা অর্জন করা হবে?
আরবি: إِنَّ رَبَّهُم بِهِمْ يَوْمَئِذٍ لَّخَبِيرٌ
উচ্চারণ: ইন্না রাব্বাহুম বিহিম ইয়াওমাইযিল্লাখাবীর।
বাংলা অর্থ: সেদিন তাদের কি হবে, সে সম্পর্কে তাদের পালনকর্তা সবিশেষ জ্ঞাত।

0 মন্তব্যসমূহ